কলাপাড়ায় গাঁজাসহ গ্রেফতার-৪ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় গাঁজাসহ গ্রেফতার-৪

কলাপাড়ায় গাঁজাসহ গ্রেফতার-৪

আপন নিউজ অফিস: কলাপাড়ায় ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের আরপিসিএল তাপ বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইলিয়াস খান (৩০), সাইদুল ইসলাম (২৮), ব্যাতা চাকমা (২৪) ও করুন বিকাশ চাকমা (৪০)। গ্রেপ্তারকৃত ইলিয়াস ও সাইদুলের বাড়ি ধানখালী ইউনিয়নে। আর ব্যাতা ও করুন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই জহিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় অভিযান চালায়। এসময় লোন্দা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইলিয়াস খানকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের ভাড়া বাসা থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাতা চাকমা ও করুন বিশ্বাস চাকমা আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী হলেও তাদের মূল ব্যবসা মাদক। তারা দীর্ঘদিন ধরে এসব গাঁজা ও বিভিন্ন মাদক খাগড়াছড়ি থেকে পাচার করে নিয়ে এসে এখানের শ্রমিকের কাছে বিক্রি করছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!