বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
কুয়াকাটায় স্বামীকে মারধর করে ছাত্রলীগ নেতার সঙ্গে পালিয়ে যাওয়ার ৭দিন পর গ্রেপ্তার

কুয়াকাটায় স্বামীকে মারধর করে ছাত্রলীগ নেতার সঙ্গে পালিয়ে যাওয়ার ৭দিন পর গ্রেপ্তার

আপন নিউজ অফিস; কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিক সাইদুর রহমান নোমান নামের এক ছাত্রলীগ নেতার সঙ্গে নববধূর পালিয়ে যাওয়ার সাতদিন পরে তালতলী থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রী নয়নি (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক নোমানসহ লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে মারধর করে। প্রেমিক সাইদুর রহমান নোমান তালতলী উপজেলা ছাত্রলীগের যু্গ্ম সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে।

এ ঘটনা সাতদিন পরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের দুলা ভাইয়ের) বাড়িতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই নববধূ বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকীয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। পরে সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!