কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাত-পা, জিহবা কেটে ফেলার হুমকি; থানায় অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাত-পা, জিহবা কেটে ফেলার হুমকি; থানায় অভিযোগ

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাত-পা, জিহবা কেটে ফেলার হুমকি; থানায় অভিযোগ

বিশেষ প্রতিবেদক: কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাত-পা, জিহবা কেটে মেরে ফেলার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মো: হাসিবুল হোসেন শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব সহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় ১৩৭৯ নম্বর সাধারন ডায়েরী করেছেন।

জানা যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একটি স্লুইজ গেটের নিয়ন্ত্রন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী হাসিবুলকে হাত-পা, জিহবা কেটে নেয়া সহ তাকে কে বাঁচাবে বলে হুমকী দেন। সাবেক প্রতিমন্ত্রীর এ হুমকীর রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি কলাপাড়ায় এখন টক অব দ্য টাউনে পরিনত হয়েছে।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হাসিবুল জানান, ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কামাল তালুকদারের ব্যবহৃত মুঠো ফোনের সিম নং ০১৭৩৬৩৯১৬৮৯ থেকে তার ব্যবহৃত মুঠো ফোনের সিম ০১৭৩১১০৫৯৫৭এ ফোন দিয়ে সাবেক প্রতিমন্ত্রী প্রান নাশের এ হুমকী এ দেন। এতে বর্তমানে তিনি আতঙ্কিত হয়ে আছেন। কেননা সাবেক প্রতিমন্ত্রী তার ও তার পরিবারের সদস্যদের যেকোন ধরনের ক্ষতি করতে পারেন।

এদিকে ছাত্রলীগ নেতাকে জীবন নাশের হুমকী প্রদানের ঘটনায় ফুঁসে উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো: ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, ’আমরা ছাত্রলীগ আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে শিখবো। উপজেলা আ’লীগ সভাপতি যেটা করেছেন তা নিতান্তই দু:খজনক। আমরা ছাত্রলীগ এর প্রতিকার চাই ।’

এ বিষয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম বলেন, ’তিঁনি যদি এ ধরনের হুমকী দিয়ে থাকেন, তবে তা সঠিক হয়নি।’

কলাপাড়া থানার ওসি মো: জসীম বলেন, ’অভিযোগের প্রেক্ষিতে জিডি করা হয়েছে। এসআই মো: হুমায়ুন কবিরকে বিষয়টি তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!