কলাপাড়ায় স্কুল ব্যাগের জন্য গলায় ফাঁস দিলো পঞ্চম শ্রেণির ছাত্রী | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় স্কুল ব্যাগের জন্য গলায় ফাঁস দিলো পঞ্চম শ্রেণির ছাত্রী

কলাপাড়ায় স্কুল ব্যাগের জন্য গলায় ফাঁস দিলো পঞ্চম শ্রেণির ছাত্রী

আপন নিউজ অফিস: বাবার কাছে স্কুল ব্যাগ চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী মোসামৎ নীলা (১১)।

শুক্রবার সন্ধায় কলাপাড়া থানা পুলিশ উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত নীলা তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের শ্রমিক সোহেল কবিরাজের মেয়ে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নীলা কয়েকদিন ধরে একটি নতুন স্কুল ব্যাগ কিনে দেয়ার জন্য পরিবারের কাছে বায়না করে। আর্থিক সঙ্গতি না থাকায় তাকে তার শ্রমজীবি বাবা ব্যাগ কিনে দিতে পারেনি। এতে অভিমান করে শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পুরান ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। অনেকক্ষণ নীলাকে না দেখে পরিবারের লোকজন ওই ঘরে আসলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা জানান, তার বিকালে ঘটনাস্থলে গিয়ে নীলার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সন্ধায় থানায় নিয়ে আসেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর কারন অনুসন্ধানে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!