আমতলীতে জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
আমতলীতে জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর

আমতলীতে জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর

আপন নিউজ ডেস্ক: জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে মামলার বাদী মোঃ রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী রুবেল হাওলাদার এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রবিবার দুপুরে।

জানাগেছে, তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের রুবেল হাওলাদার জাল জালিয়াতির অভিযোগ এনে ২০২১ সালে হারুন অর রশিদ মুন্সিকে প্রধান আসামী করে মতিয়ার রহমান খাঁনসহ ৮ জনে নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ আগষ্ট সিআইডি জাল জালিয়াতির সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।আদালতের বিচারক প্রতিবেদন গ্রহন করে গত মঙ্গলবার আসামীগনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি করেন। ওই মামলায় আসামীগণ রবিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান সকল আসামীর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে আসামী মতিয়ার রহমানের দুই ছেলে মোঃ মিরাজ, মোঃ শিরাজ খাঁন ও তার সহযোগীরা মামলার বাদী রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন। ঘটনার পরপরই আসামীরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।

মামলার বাদী মোঃ রুবেল হাওলাদার বলেন, আসামী মতিয়ার রহমান খাঁন জামিনে বের হয়েই তার দুই ছেলে মোঃরাজ, মোঃ শিরাজ খান ও তার সহযোগীতা আমাকে এবং আমার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে। তিনি আরো বলেন, মারধর করেই খ্যান্ত হয়নি তারা, মামলা তুলে না নিলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!