বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
কলাপাড়া হাসপাতালে ডাক্তার ও নার্স’র অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কলাপাড়া হাসপাতালে ডাক্তার ও নার্স’র অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপন নিউজ অফিস: কলাপড়া হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সের অবহেলায় আইনজীবীর সহকারী মো. স্বপন সিকদার (৩০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

সে অ্যাডভোকেট নূরজ্জামান শিকদারের সহকারী ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ মাকছুদুর রহমান সিকদারের ছেলে।

এ ঘটনায় মৃত্যু স্বপন সিকদারের পিতা মাকছুদুর রহমান সিকদার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে উল্লেখ করেন আমার পুত্র মোঃ স্বপন সিকদার শ্বাসকষ্ট জনিত রোগে শারীরিক ভাবে অনুস্থ্য হয়ে পড়লে, সকাল অনুমান ১০ টায় আমার পুত্র স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. জে এইচ খান লেলীনকে দেখাইলে, মো. স্বপন সিকদারকে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে পরিক্ষা নিরিক্ষার যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও জরুরী বিভাগ থেকে কর্তব্যরত ডাক্তার বহিরাগত ভাবে কলাপাড়া ডায়গনিষ্টিক সেন্টারে পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠায়। আমি আমার পুত্র মো: স্বপন সিকদারকে পরিক্ষা নিরিক্ষা করে রিপোর্ট সহ নিয়ে হাসপাতালে ভর্তি নেওয়ার জন্য বললে, ডাক্তার জে এইচ লেলীন আমার পুত্র মো: স্বপন সিকদারকে হাসপাতালে ভর্তি না করে কালক্ষেপন করে হাসপাতাল বেডে ফেলিয়া রাখে। ডাক্তার এবং কর্মচারী (নার্স) গণ দায়িত্ব কর্তব্য অবহেলা করিয়া আমার পুত্র মো: স্বপন সিকদারকে অক্সিজেন্স না দিয়া মৃত্যুর কোলে ধাবিত করেন।

তিনি আরও উল্লেখ করেন, আমার পুত্র মো: স্বপন সিকদার জীবিতাবস্থায় ডাক্তার ও নার্সদেরকে বাবা মা বলিয়া অনুনয় বিনয় করিয়া অক্সিজেড লাগানোর কথা বললেও ডাক্তার সাহের এবং নার্সগণ অক্সিজেন না লাগাইয়া দায়িত্বে কে অবহেলা করে আমার পত্র স্বপনের মৃত্যু ঘটায়। আমি বিচার চাই।

কলাপাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলীন জানান, রোগী দেখে তার প্রয়োজনীয় ওষুধপত্র দিয়েছি, এতে কোন অবহেলা ছিলো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!