আমতলীতে প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল বিতরন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
আমতলীতে প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল বিতরন

আমতলীতে প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল বিতরন

আমতলী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য দেয়া কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার আমতলী পৌরসভার উদ্যোগে এ কম্বল বিতরন করা হয়। পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কম্বল বিতরন কার্যক্রম উদ্বোধন করেছেন।

জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী পৌরসভার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য ৫০০ কম্বল বরাদ্দ দিয়েছেন। ওই কম্বল শুক্রবার আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান পৌরসভা প্রাঙ্গণে বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, জিয়া উদ্দিন সিদ্দিকী ও নাসরিন শিপু প্রমুখ।

৮০ বছরের বৃদ্ধা আয়শা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মুই শেখের বেটি প্রধানমন্ত্রীর লইগ্যা দোয়া হরি। এই শীতে মোর অ্যাকছের কষ্ট অইতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোরো একটা কোম্বল দেছে। এ্যাহন মুই রাইতে ভালো হইর‌্যা ঘুমাইতে পারমু।

আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণা ল উন্নয়নের রুপকার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণাঞ্চল উন্নয়নে ঝলঝল করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমতলী পৌরসভার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য ৫০০ কম্বল বরাদ্দ দিয়েছেন। ওই কম্বল বিতরন করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!