গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন

গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গলাচিপায় সাংবাদিকদের সংগঠন ‘গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগে স্থাপিত নতুন কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। পরে কেক কেটে নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ হাসান এলাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেল এর পরিচালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সোহাগ রহমান। এছাড়াও অনুষ্ঠানে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!