কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ঘর ভাঙচুর ও গাছপালা কর্তন’র অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ঘর ভাঙচুর ও গাছপালা কর্তন’র অভিযোগ

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ঘর ভাঙচুর ও গাছপালা কর্তন’র অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের জেলে মোঃ সাইদুল সিকদারের রাতের আঁধারে ঘর ভাঙচুর ও গাছপালা কর্তন করার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

জেলে মোঃ সাইদুল সিকদার অভিযোগ করে বলেন, স্থানীয় মোঃ আলমগীর হাওলাদার ও তার মামা শহিদুল সিকদার দীর্ঘ মাস পর্যন্ত বাপ দাদার ভিটা থেকে নামিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা চালাচ্ছে, এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে, এতেও কোন উপায় না পেয়ে আলমগীর হাওলাদার ও তার মামা শহিদুল সিকদার সহ ৭/৮ জন শুক্রবার রাতে ধারালো অস্ত্র ও লাঠি সেটি নিয়ে এসে বাড়ির আশেপাশে গাছপালা কর্তন করে, পরে ঘরবাড়ি ভাঙচুর করে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে আমি ও আমার স্ত্রী জেসমিন বেগম, ছেলে নাজমুল শিকদার এর ডাক-চিকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আলমগীর হোসেন বলেন, ওই রাত্রে এলাকায় ছিলাম না, বরিশালে আছি, ঘটনা ভিত্তিহীন এবং সাজানো নাটক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!