গলাচিপায় বণিক সমিতির সম্পাদককে কুপিয়ে জখম | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় বণিক সমিতির সম্পাদককে কুপিয়ে জখম

গলাচিপায় বণিক সমিতির সম্পাদককে কুপিয়ে জখম

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপা-উলানিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মাকে কুপিয়ে জখম করেছে একই এলাকার কবির গাজী নামে এক দুর্বৃত্ত।

রবিবার (৫ মার্চ) বিকেলে উলানিয়া বাজার এলাকায় বাদল শর্মার পুরান বাড়িতে এ ঘটনা ঘটেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মা তার পুরান বাড়িতে বিকেলে তিনি নিজে, মকবুল গাজী, হারুন মৃধা, অবনী নাথ চারজন বসে তাস খেলছিল। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই মকবুল গাজীর ছেলে কবির গাজী এসেই বাদল শর্মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত বাদল শর্মার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর শোনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!