গলাচিপায় কৃষি যন্ত্রপাতি বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

গলাচিপায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

সঞ্জিব দাস,গলাচিপাঃ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন, ৯টি পাওয়ার ফ্রেসার মারাই যন্ত্র ও একটি পাওয়ার স্প্রে মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমিটির সদস্য কাওসার আহম্মেদ তালুকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!