মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যাপক ইউসুফ আলী

কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যাপক ইউসুফ আলী

মো.নাহিদুল হকঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে অধ্যাপক মো. ইউসুফ আলী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থণা করছেন। ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার প্রচারণার কাজ শেষ করেছেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক ও জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে পৌর শহরে লিফলেট বিতরন করেন। এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাঈদ, প্রচার সম্পাদক শাহ আলম, শ্রমবিষয়ক সম্পাদক এবিএম খালেক, উপজেলা কৃষকলীগ সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক এস. এম মুর্তাল্লা সৌরভ, স্বেচ্ছাবেকলীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ, মহিপুর যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, কেন্দ্রীয় যুবলীগ নেতা নয়া মিয়া নয়ন, পৌর ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. নাজমুল মিয়া ও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আশিক তালুকদার সহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ গনসংযোগে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক মো. ইউসুফ আলীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে স্থানীয় ভোটাররা ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। তার মতো সৎ ও শান্তিপ্রিয় এমন একজন প্রার্থীকেই ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান এমনটাই জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারন ভোটাররা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!