আমতলীতে অ-স্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার ও টাকা লু’ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে অ-স্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার ও টাকা লু’ট

আমতলীতে অ-স্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার ও টাকা লু’ট

আমতলী প্রতিনিধিঃ মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মালায়েশিয়া প্রবাসীর বাসায় ডাকাতি করে ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী উম্মে হানি এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে।

জানাগেছে, পৌর শহরের মহিলা কলেজ সড়কে সোমবার দিবাগত রাতে ৭-৮ জনের ডাকাত দল মালায়েশিয়া প্রবাসী মোঃ মিজানুর রহমানের দোতালা বাসার রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। অন্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী উম্মে হানি ও মেয়ে জোহাকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রবাসীর স্ত্রী উম্মে হানি থানায় অভিযোগ দিয়েছেন।

প্রবাসীর স্ত্রী উম্মে হানি বলেন, রাত সোয়া দুইটার দিকে দোতালা ভবনের রান্না ঘরের গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাকে ও আমার মেয়েকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!