বেসরকারি সংস্থা এনএসএস’র আয়োজনে বিশ্ব গ্রামীন নারী দিবস পালন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বেসরকারি সংস্থা এনএসএস’র আয়োজনে বিশ্ব গ্রামীন নারী দিবস পালন

বেসরকারি সংস্থা এনএসএস’র আয়োজনে বিশ্ব গ্রামীন নারী দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে Knowledge on Agriculture and Climate Adaptive Technology বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, চীফ রিসার্চার প্রফেসর ড. মাহবুব রব্বানী, ড. এমডি ইখতিয়ার উদ্দিন, প্রফেসর ড.আহমেদ পারভেজ ও ERM এর বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো সামসুজ্জোহা। সহকারী প্রভাষক মো. আরিফুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠানে ৩টি টেকনিক্যাল প্রজেন্টেশন উপস্থাপন করা হয়।অংশগ্রহণকারী স্মার্ট এগ্রিকালচার ও জলবায়ু অভিযোজন পদ্ধতির প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। সভার পুর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফ’র সহযোগিতায় ক্রিয়া প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা এনএসএস ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে পাথরঘাটার ক্রিয়া প্রকল্পের নারী চাষী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!