আমতলীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তপক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা।
সকাল ৯ টায় পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্যে  উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মনিরা পারভীন, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানু, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা কেএম মাহবুবুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একে এম খায়রুল বাশার বুলবুল ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!