গলাচিপায় শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নুর এর মৃ-ত্যুতে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
গলাচিপায় শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নুর এর মৃ-ত্যুতে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল

গলাচিপায় শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নুর এর মৃ-ত্যুতে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং গলাচিপা তহসিল জামে মসজিদের সাবেক ইমাম আবু সালেহ মুহাম্মদ নুর এর মৃত্যুতে গলাচিপায় ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী নিজ গ্রামে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নুর গত ২৯ আগস্ট বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়ি ইচাদীতে মৃত্যুবরণ করেন।

ইছালে সওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর মো. শাহআলম, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহআলম, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, গজালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন খান, গলাচিপা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!