করোনা; আমতলীতে লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়নি | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
করোনা; আমতলীতে লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়নি

করোনা; আমতলীতে লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়নি

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে আমতলী পায়রা লঞ্চঘাট টার্মিনাল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি হাসান-হোসেন ছেড়ে যায়নি। লঞ্চটি টার্মিনালে নোঙ্গর করে আছে।
জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে সরকার। সরকারের এ নির্দেশনা মেনে আমতলী পায়রা লঞ্চঘাট টার্মিনাল থেকে এমভি হাসান-হোসেন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমতলী লঞ্চঘাট টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যাবে না এ তথ্য নিশ্চিত করেছেন এমভি হাসান-হোসেন লঞ্চের কেরানী ইন চার্জ মোঃ এনায়েত হোসেন।
মঙ্গলবার বিকেল চারটায় আমতলী লঞ্চ  টার্মিনাল ঘুরে দেখাগেছে, পায়রা ল ঘাটে এমভি হাসান-হোসেন লঞ্চটি টামিনালে নোঙ্গর করে আছে। টার্মিনালের শিরিতে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যাত্রী ওঠানামা বন্ধে বাঁশ দিয়ে আটকে রেখেছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকার সাথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে সরকার। এ লক্ষে আমতলী লঞ্চ ঘাট থেকে ঢাকাগামী লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত কোন লঞ্চ টার্মিনাল ছেড়ে যাবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!