শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ শাকিল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার কলাপাড়া থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটক শাকিল উপজেলার চম্পাপুর ইউনিয়নের বিনাম কাটা গ্রামের বাসিন্দা এবং তার পিতা সেন্টু খা।
কলাপাড়া থানা ওসি মোঃ রবিউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply