ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি চার’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে সোমবার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে চার’শ হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে সোমবার আমতলী পৌরসভার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল বাশার রুমি, হাবিবুর রহমান মীর, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও  একটি করে সাবান দেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলার মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করছি। যতদিন পৌরবাসী ঘরে কর্মহীন থাকবে ততদিন আমি তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। আমতলী পৌরসভার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!