আমতলীতে প্রশাসনের উদ্যোগে ২শ’ ২৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রশাসনের উদ্যোগে ২শ’ ২৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে ২শ’ ২৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় কর্মহীন মানুষের মধ্যে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মনিরা পারভীন আমতলী সদর ইউনিয়নের ২’শ২৩ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া প্রয়োজনীয় সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র মানুষ। এসব হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপদকালীন খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মঙ্গলবার উপজেলার আমতলী সদর ইউনিয়নের ২’শ ২৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল,পাঁচ কেজি আলু ও এক লিটার তেল বিতরন করেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও সমাজ সেবক ফারুক খান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ২’শ ২৩  পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!