রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীর ৩’শ ৯০ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীর ৩’শ ৯০ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ
জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩’শ ৯০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। বুধবার ইউএনও মনিরা পারভীন সামাজিক দুরত্ব বজায় রেখে বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর  থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন  নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় চাওড়া ইউনিয়নের ৩’শ ৯০ জন জেলেদের মাঝে এপ্রিল মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। বুধবার ইউএনও মনিরা পারভীন জেলেদের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।
ইউএনও মনিরা পারভীন বলেন, চাওড়া ইউনিয়নের ৩’শ ৯০ জন জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!