আমতলীর কুকুয়া হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীর কুকুয়া হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলীর কুকুয়া হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন বাউন্ডারী ওয়াল বুধবার গভীর রাতে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এতে হাসপাতালের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।
জানাগেছে, ১৯৬৪ সালে আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়। ওই সময় থেকেই হাসপাতালটি ভালোভাবে চলে আসছে। কিন্তু হাসপাতালটির বাউন্ডারী ওয়াল না থাকায় নিরাপত্তা বিঘিœত হয়। এ বছর ওই হাসপাতালের আংশিক ২’শ৭০ ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর দরপত্র আহবান করে। ওই বাউন্ডারী ওয়ালের কাজ পায় পটুয়াখালীর রোহান ট্রেডার্স নামের নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদার ওই হাসপাতালের বাউন্ডারী ওয়ালের নির্মাণ কাজ গত বুধবার শেষ করে। কাজ শেষে ঠিকাদারের লোকজন চলে যায়। ওই রাতেই বাউন্ডারী ওয়ালের একটি অংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। খবর পেয়ে বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন অর রাশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য প্রশাসক ঘটনার সত্যতা পেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেন ওই হাসপাতালের পাশে মাহবুল আলম,এম এ হান্নান ও শাহ আলম বসবাস করে। তারাই তাদের সুবিধার জন্য হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।
রোহান ট্রেডার্সের মালিক মোঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, বাউন্ডারী ওয়ালের কাজ শেষের দিন রাতেই দুর্বৃত্ত্বরা ভেঙ্গে ফেলেছে। এ বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, রাতের আধারে হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, এ বিষয়য়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যারা সরকারী সম্পদ ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!