কলাপাড়ায় ঈদের নামাজ নিয়ে হামলা ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি জখম | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ঈদের নামাজ নিয়ে হামলা ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি জখম

কলাপাড়ায় ঈদের নামাজ নিয়ে হামলা ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি জখম

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় ঈদের জামাতের টাইম নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান (৬০) ও ইউপি সদস্য জাফর আলী হাওলাদার (৪৫) রক্তাক্ত জখম হয়।

উপজেলার লালুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সোমবার সকাল সাড়ে ৯ টায় এ সন্ত্রাসী হামলা হয়।

জানা গেছে, ঈদের নামাযের সময় সূচি নিয়ে কুড়িকানী জামে মসজিদে ঈদের দিন সকালে ঈদগাহ মাঠে ইমাম মোঃ মনিরুল ইসলাম কে গালিগালাস করলে মসজিদ কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান প্রতিবাদ করায় তাকে বেড়ধর মারধর করে।
এসময় মেম্বার ঘটনাস্থানে উপস্থিত থেকে নিয়ন্ত্রনের চেষ্টা করলে স্থানীয় মাহবুব হাওলাদার, সাহাবুল হাওলাদার, জামাল হাওলাদার সহ ৮/৯ জন তাকেও এলোপাথারি লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান ও ইউপি সদস্য জাফর আলী হাওলদার কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা এবং ইউপি সদস্যকে ভর্তি করেন।
এ ঘটনায় লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!