আমতলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আমতলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আমতলী প্রতিনিধিঃ
আমতলীর ইউএনও মনিরা পারভীনের হস্তক্ষেপে চতুর্থ শ্রেণির স্কুলী ছাত্রী হনুফা আক্তারের (১১) বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া গ্রামে শুক্রবার রাতে।
স্থানীয় সুত্রে জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া গ্রামের বজলু সরদারের কন্যা হনুফা পশ্চিম কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। হনুফার বাবা-মা শুক্রবার রাতে একই গ্রামের ফুফাত ভাই গার্মেন্ট কর্মী দেলোয়ারের সাথে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। বাল্য বিয়ের খবর পেয়ে আমতলীর ইউএনও মনিরা পারভীন হনুফার বাড়িতে উপস্থিত হয়। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে ইউএনও হনুফার বাবা-মাকে ডেকে বাল্য বিয়ের কুফল বুঝিয়ে বলেন। পরে তারা তাদের ভুল বুঝতে পেরে কন্যাকে আর বাল্য বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। বন্ধ হয়ে যায় হনুফার বাল্য বিয়ে।
হনুফার মা পারুল বেগম বলেন, মুই বোঝতে পারি নায়। ইউএনও ছারে আওয়ার পর মুই বুঝজি। মুই মোর মাইয়্যারে আর বাল্য বিয়ে দিমু না। মোর মাইয়্যারে মুই ল্যাহাপড়া হরামু।
স্কুল ছাত্রী হনুফা বলেন, আমি লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে মানব কল্যানে কাজ করবো। লেখাপড়া শেষে উপযুক্ত বয়সে বিয়ের সিড়িকে পা দেব।
আমতলীর ইউএনও মনিরা পারভীন বলেন, ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছি। মেয়েকে আর বাল্য বিয়ে দেবে না মর্মে বাবা-মাকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!