শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
গ্রেফতারের ঘণ্টাখানেক পার না হতেই ছাড়া পেলো নুর

গ্রেফতারের ঘণ্টাখানেক পার না হতেই ছাড়া পেলো নুর

অনলাইন ডেস্কঃ

গ্রেফতারের ঘণ্টাখানেক পার না হতেই ছাড়া পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে।

সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নুরকে ছেড়ে দেয়া হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে মৎস ভবন এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়ার পর নুরসহ কয়েকজনকে আটক করা হয়।

উল্লেখ্য, নুরুসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা হয়। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের বিক্ষোভ মিছিলটি মৎস ভবন এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সেখান থেকে নুরসহ কয়েকজনকে আটক করা হয়।

ধর্ষণের ওই মামলার আসামিরা হলেন, হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুন ও নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!