উপজেলা যুবলীগের উদ্যোগে আমতলীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
উপজেলা যুবলীগের উদ্যোগে আমতলীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

উপজেলা যুবলীগের উদ্যোগে আমতলীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা যুবলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিসার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার সকল মসজিদে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে ইউএনও অফিস জামে মসজিদে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, পৌর যুবলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ-উল-হাসান আরিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন ও কবির হাওলাদার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন আমতলী ইউএনও অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!