কুয়াকাটায় পর্যটন দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটায় পর্যটন দিবস পালিত

কুয়াকাটায় পর্যটন দিবস পালিত

আপন নিউজ, কলাপাড়া অফিস।।

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক পৃথক ভাবে পর্যটন দিবস পালিত হয়েছে। ‘‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে স্থানীয় বিভিন্ন সংগঠনের আয়োজনে এ দিবসটি পালিত হয়। বাংলাদেশ পর্যটনকর্পোরেশন, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। পরে টোয়াক সদস্যরা পর্যটক ও সৈকতের ব্যবসায়িদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সী-বিচ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এতে পর্যটকসহ স্থানীয়রা অংশগ্রহন করেন।
এ দিবসটি পালনের লক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থ নিবাসের হল রুমে বেলা ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব পান্থ নিবাসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি। এসময় বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরির্দশক মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। এর আগে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে আলোচনা সভায় টোয়াক’র সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন আনু,সহ সভাপতি লুৎফুল হাসান রানা, সাংবাদিক জাহিদ রিপন, জহিরুল ইসলাম মিরন সহ আরো অনেকে। এছাড়া কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) সকাল সাড়ে ৯ টায় কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!