জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আমতলী প্রতিনিধি।।

বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে টিভি অভিনেতা সাজু খাদেমের কটুক্তির প্রতিবাদে আমতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার আমতলী পৌর শহরের সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা টিভি অভিনেতা সাজুর বিচার দাবী করে ফেষ্টুনের ছবিতে ঝাঁড়– নিক্ষেপ করে। পরে বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমরান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিব মৃধা, ছাত্রদল নেতা মিশকাত রাজিব, কাজী রিফাত ও মামুন প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করায় টিভি অভিনেতা সাজু খাদেমের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!