কলাপাড়ায় বয়স্ক এক নারীকে কুপিয়ে দুই পা পঙ্গু করে দিল সন্ত্রাসীরা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় বয়স্ক এক নারীকে কুপিয়ে দুই পা পঙ্গু করে দিল সন্ত্রাসীরা

কলাপাড়ায় বয়স্ক এক নারীকে কুপিয়ে দুই পা পঙ্গু করে দিল সন্ত্রাসীরা

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে বয়স্ক নারী শেফালী বেগম (৫০) কে দুই পা কুপিয়ে গুরি গুরি করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে মোঃ আল আমিন (৩৫) ও পুত্রবধূ পারভীন (২৫) কে পিটিয়ে জখম করে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামে এ বর্বর হামলার ঘটনা ঘটে।
আহত পারভীন জানান, কয়েকদিন ধরে তাদের বাড়ির রাস্তার সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী মোবারক ফকির, কাশেম ফকির, বাবুল ফকির, নাসির ফকির ও মিরাজ সহ ১০/১২ জন ঘরের সামনে এসে কোন কথাবার্তা ছাড়াই শেফালী বেগম কে পিটিয়ে রক্তাক্ত করে, পরে ধারালো চাকু দিয়ে দুই পা ক্ষতবিক্ষত করে পঙ্গু করে দেয়।
এ সময় বাঁচাতে গিয়ে আমাদের ওপর হামলা চালায় ওইসব সন্ত্রাসীরা।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: মো. মাহমুদুর রহমান বলেন, শেফালির অবস্থা খুবই আশঙ্কাজন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!