মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ার ইয়াবাসহ পুলিশের কথিত সোর্স গ্রেফতার

কলাপাড়ার ইয়াবাসহ পুলিশের কথিত সোর্স গ্রেফতার

তুষার হালদারঃ

কলাপাড়ার পায়রা বন্দর এলাকা থেকে সোমবার সকাল ৭টার দিকে এলাকায় পুলিশের কথিত সোর্স উজ্জল কাজী (৩৫) কে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিত দল গ্রেফতার করেছে।
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত উজ্জল কাজী পেশায় একজন মোটরসাইলেক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।
সে কলাপাড়ার বাদুরতলি এলাকার শাহজাহান কাজীর ছেলে। জব্দ করা করা ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!