বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
’সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে আপনাদের সহযোগীতা চাই’- মহিব্বুর রহমান এমপি

’সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে আপনাদের সহযোগীতা চাই’- মহিব্বুর রহমান এমপি

বিশেষ প্রতিবেদকঃ

’সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কাজ করতে আপনাদের
সহযোগীতা চাই আমি। কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ দেখলে দয়া করে আমাকে অবগত করুন। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। কোন সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই আমার কাছে এবং আমার দল আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনে।’

শুক্রবার দুপুরে পবিত্র জুম্মা নামাজ পড়তে এসে এতিমখানা জামে মসজিদে সমবেত মুসুল্লীদের উদ্দেশ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এসব কথা বলেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মসজিদে জুম্মার নামাজ আদায়ে আসা শতাধিক মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম গ্রন্হ কোরানুলুম করীম ও হাদিসের আলোকে এতিমখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: নিজাম উদ্দীন’র গুরুত্বপূর্ন আলোচনা শেষে জুম্মার নামাজ আদায়ের পূর্বে সাংসদ মহিব্বুর রহমান বলেন, ’এতিমখানা জামে মসজিদ কারা পরিচালনা করছে আমি জানি না। তবে মসজিদের অনেক সমস্যার কথা শুনেছি। আমি এতিমখানা এলাকার বাসিন্দা এবং অত্র মসজিদের একজন মুসুল্লী। মসজিদের সকল সমস্যা নিরসনে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করবো।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!