গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় মানববন্ধন

গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাত অ ল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় উপজেলা আমখোলা ইউনিয়নের মুদির হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের নের্তৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমানুর রহমান নান্নু। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনু বেপারীসহ ইউনিয়ন সকল স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময়ে দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাতকরণের সরকারীভাবে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় ৪০০ একর সম্পত্তির মধ্যে ৮২ একর সরকারি এনিমি জমি থাকায় এখানে রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল গড়ে উঠলে এখানের ব্যাপক উন্নয়ন হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন। নোমানুর রহমান নান্নু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আমখোলাবাসীর প্রাণের দাবী যাতে এখানে বেপজার অধীনস্থ রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করা হলে এখানে জনমানুষের উন্নয়ন হবে এবং আমরা সকলেই উপকৃত হব। পরে বাদুরা হাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই দাবীতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!