কলাপাড়ায় পঙ্গু মোটরসাইকেল চালক জয়নালের অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চিকিৎসা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় পঙ্গু মোটরসাইকেল চালক জয়নালের অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চিকিৎসা

কলাপাড়ায় পঙ্গু মোটরসাইকেল চালক জয়নালের অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চিকিৎসা

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় পঙ্গু মোটরসাইকেল চালক জয়নাল হাওলাদার (৩৫) অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে তার চিকিৎসা। উপজেলার ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে মোটরসাইকেল চালক জয়নাল হাওলদারকে গত ২৭/৭/২০২০ রাত ৯ টায় বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল তার আপন ভাই মুসলিম হাওলাদার ও হাসেম হাওলাদার জমিজমা বিরোধ নিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে গুড়িগুড়ি করে দেয়।

রাতে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক  চিকিৎসা শেষে বরিশাল রেফার করেন।
বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
জাগাজমি সহ শেষ সম্বল বিক্রি করে চিকিৎসার খরচ করে বাড়িতে চলে আসেন।
বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। পাচ্ছিনা কোন ধরনের সাহায্য।
বুধবার বিকেলে কোন উপায় না পেয়ে কলাপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয় এসে তার দুঃখ কথাগুলো এভাবে বলেন। এবং সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
জয়নালের ৪ মেয়ে রয়েছেন। বড় মেয়ে রিপার বিয়ে হয়েছে।
উমেদপুর দাখিল মাদ্রাসায় সেভেনে পড়াশোনা করে হামিদা ও সাবিলা নিজকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণি। ছোট মেয়ে মায়ের কোলে।
ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে তার মেয়ে মোসা: রিপা বাদী হয়ে কলাপাড়া আদালতে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি জেলহাজতে ও অপর আসামি হাসেম পলাতক রয়েছে।
জয়নালের মোবাইল নাম্বার 01795832898।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!