কলাপাড়ায় পৌর টোলের নামে চাঁদাবাজি গ্রেফতার-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় পৌর টোলের নামে চাঁদাবাজি গ্রেফতার-২

কলাপাড়ায় পৌর টোলের নামে চাঁদাবাজি গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় পৌরটোলের নামে মহাসড়কে চাঁদাবাজির দায়ে রাজা-বাদশা বাহিনীর দুই সদস্য নাচনাপাড়া মহল্লার রফিক গাজীর ছেলে বাদশা গাজী (৩৫) ও সিদ্দিক প্যাদার ছেলে জুয়েল প্যাদাকে (৩০) কলাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার বেলা ১ টায় গ্রেফতার করেছে।
 এ ঘটনায় রাজা মিয়াকেও থানায় নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন। উল্লেখ্য, পৌরটোলের নাম কওে এচক্রের প্রায় ১৩ সদস্য পৌরসভার বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকে চাঁদাবাজি কওে আসছে। এমনকি মহাসড়কে শেখ কামাল সেতুর সংযোগ সড়কে নিরাত বাস, ট্রাক, ট্রলি, পিকআপ, মাহিন্দ্রা, ভ্যানগাড়ি, অটোবাইক, মাইক্রো, অটোরিক্সা আটকে চাঁদা আদায় করছে। একজন মোটরসাইকেল চালক জানান, মোটরসাইকেল চলাচলে চাঁদা দিতে হয় তা আগে তার জানা ছিল না। কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এই চাঁদাবাজির কারনে সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুণ্ম হচ্ছে। ভুক্তভোগী মানুষ বিচ্ছিরি ভাষায় গালাগাল দিচ্ছে। সবজি বহনকারী ভ্যান পর্যন্ত এদেও চাঁদার কবল থেকে রক্ষা পায়না। গ্রেফতার জুয়েল প্যাদার বাড়ি তালতলীর শারিকখালী। সে এক গডফাদারের মিশন সফল করতে কলাপাড়ায় অবস্থান করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!