গলাচিপায় বৃদ্ধাকে মারধর হাসপাতালে ভর্তি; থানায় অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় বৃদ্ধাকে মারধর হাসপাতালে ভর্তি; থানায় অভিযোগ

গলাচিপায় বৃদ্ধাকে মারধর হাসপাতালে ভর্তি; থানায় অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় ফিরোজা বেগম (৬০)কে মারধর করার খবর পাওয়া গেছে। ফিরোজা বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং সুহরী গ্রামের মৃত. সুলতান মোল্লার স্ত্রী। বুধবার বিকালে জমি-জমার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে এ মারধর হয় বলে এলাকাবাসী জানান। পরে এলাকাবাসী উদ্ধার করে ফিরোজা বেগমকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম সিকদার বলেন, ফিরোজা বেগমের শরীরে চোট লেগেছে এবং তাঁর শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। সে আমার চিকিৎসাধীনে ৩য় তলার ৭নং বেডে ভর্তি আছে। এ বিষয়ে ফিরোজা বেগম জনান, আমাকে আমার বাসার সামনে বসে আমাদের একই বাড়ির মো. মনির মোল্লা, মো. প্রিন্স, মো. ইব্রাহিম মোল্লা, হাফেজ মোল্লা, মো. সোহেল একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাকে মারধর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মারধরকারীরা অন্যত্র চলে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মো. মনির মোল্লার কাছে মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ইউপি সদস্য মো. মোসলেম প্যাদা ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, দু’পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিরোজা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় অভিযোগ করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!