মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ, খুশিতে জেলেরা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ, খুশিতে জেলেরা

মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ, খুশিতে জেলেরা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

মা ইলিশ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞার সেই সময়। এর ফলে রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা। ইলিশ মাছের উৎপাদন বাড়াতে কয়েক বছর ধরেই সরকারের তরফ থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদÐের বিধান রয়েছে। এদিকে সরকার এ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নিয়েছে। বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং ইলিশ যেন জীবনচক্র সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুণ হয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান ধারণা করছেন, ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত কয়েক বছর নেয়া পদক্ষেপগুলো আগামীতেও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকবে এবং দামও কম থাকবে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা আপু সাহা বলেন, আজ রাত ১২টার পর সরকারী অবরোধ শেষ হচ্ছে এরপর থেকে মাছ ধরতে পারবে জেলেরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!