চির নিদ্রায় শায়িত হলেন ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের নেতা ইউনুস | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
চির নিদ্রায় শায়িত হলেন ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের নেতা ইউনুস

চির নিদ্রায় শায়িত হলেন ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের নেতা ইউনুস

রিপোর্ট-মাইনুদ্দিন আল আতিকঃ

চির নিদ্রায় শায়িত হলেন কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী হাওলাদার।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় নিজ গ্রামে জানাজা শেষে বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এসময় অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন। পরে ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করেছে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।

মরহুমের নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগ, মহিপুর থানা আওয়ামী লীগ, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!