কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মামুন আজাদ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মামুন আজাদ

কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মামুন আজাদ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

ঢাকা সদ্য ঘোষিত আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মো. মামুন আজাদ। শনিবার বিকালে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর আগে গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুব লীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মো. মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হল। মো. মামুন আজাদ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধরণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য। মামুন আজাদকে যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক মনোনিত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে পটুয়াখালী জেলা ও গলাচিপা-দশমিনা উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!