গলাচিপায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

গলাচিপায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক রিসোর্স পার্সোন আ. লতিফ খান, পিসি (ব্র্যাক) মোসা. আফরিন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের এক অংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা প্রেসক্লাবের অপর অংশের সভাপতি খালিদ হোসেন মিল্টন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমতলি প্রোগ্রাম পরিচালক এম এম জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুকুমার মিত্র। ব্র্যাক হিউমিনিটি টারিয়ান প্রোগ্রাম ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে এবং সহায়তায় ছিলেন উপজেলা প্রশাসন। এসময় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জনগণের মধ্যে আরও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর ২য় ধাপ মোকাবেলায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা এবং অন্যান্য দিক নির্দেশনা তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!