আমতলীতে নানা বাড়ী বেড়াতে এসে ডেকো কোম্পানীর পিকআপের চাপায় শিশু নিহত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে নানা বাড়ী বেড়াতে এসে ডেকো কোম্পানীর পিকআপের চাপায় শিশু নিহত

আমতলীতে নানা বাড়ী বেড়াতে এসে ডেকো কোম্পানীর পিকআপের চাপায় শিশু নিহত

আমতলী প্রতিনিধিঃ
নানা বাড়ী বেড়াতে এসে ডেকো কোম্পানীর পিকআপের চাকায় পিষ্ঠ হয়ে ছয় বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে।  ঘটনা ঘটেছে পটুয়াখালী-আমতলী মহাসড়কের চুনাখালী নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে।
জানাগেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের  ইউনুস মাতুব্বরের ছেলে প্রথম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ গত সোমবার নানা গনি মোল্লার বাড়ী বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে শিশু আব্দুল্লাহ নানী সকিনা বেগমের সাথে মামা শানু মোল্লার বাড়ী থেকে সড়কের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে নানা গনি মোল্লার বাড়ীতে যাচ্ছিল। এ সময় পটুয়াখালীগামী ডেকো কোম্পানীর একটি পিকআপ (বরগুনা-১-১১-০০৩১) শিশু আব্দুল্লাহকে চাপা দেয়। চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই শিশু আব্দুল্লাহ নিহত হয় এবং পিকআপটি সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ীটি আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু নিহতদের ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।
নিহত শিশুর মামা শানু মোল্লা বলেন, ভাগ্নে আব্দুল্লাহ ও মা আমার বাড়ী থেকে রাস্তা পাড় হয়ে আমার বাবার বাড়ী যাচ্ছিল। এমন সময় একটি পিকআপ এসে আমার ভাগ্নেকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই  ভাগ্নে আব্দুল্লাহ নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুর মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!