রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা সভা

গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা সভা

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ও গলাচিপা উপজেলা কমিটির সদস্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল সারে চারটায় উপজেলা হল রুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, সমাজসেবা কর্মকর্তা অলিউল্লাহ, এডিডি জেলা কর্মকর্তা মো. নাজমুল হোসাইন খান, গলাচিপা থানার এস আই মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা দ্বীপশিখা জয়ন্তী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, সাংবাদিক হারুনঅর রশিদ, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন, সৌর্হান্দ্য প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আবুল কালাম। সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, উপজেলা কমিটির দায়িত্ব কর্তব্য এবং পিছিয়ে পড়া হতদরিদ্র, সুবিধাবি ত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বিভিন্ন সেবা সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন কোন প্রতিবন্ধী ব্যক্তিকেই পিছনে রাখা যাবে না। তাদের সকল সরকার কর্তৃক ও আন্তর্জাতিক গেজেটের নির্দেশাবলী পালন করার লক্ষ্যে এই কমিটির গুরুত্ব অপরিসীম। তিনি সকল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রতিবন্ধীদের উন্নয়নের ক্ষেত্রে উদাসীনতা ও দায়িত্বসীলতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে আন্তরিক ভাবে কাজ করার ও সহযোগিতার আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!