রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

গলাচিপায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

গলাচিপায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে মোসা. নাজমা বেগম (৩৮) এর বিরুদ্ধে। নাজমা বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ১ম খন্ডের মো. মনির হোসেন মোল্লার স্ত্রী। মামলা সূত্রে ও সিদ্দিক মোল্লা জানান, আমরা পরস্পর আত্মীয়। গত ২৯ অক্টোবর নাজমা বেগম ৫ জনকে আসামী করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানিমূলক মামলা দায়ের করে। যার মামলা নং- সিআর ৫৯৯/২০২০। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরোকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। উল্লেখ্য গত ২৭ অক্টোবর নাজমা বেগমের স্বামী মো. মনির হোসেন মোল্লা সহ ৭/৮ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করে প্রতিপক্ষ। তার জের ধরে নাজমা বেগম স্বামীকে বাঁচাতে গলাচিপা আদালতে নিজে বাদী হয়ে মামলা করেন। এ বিষয় নিয়ে মোশারেফ গাজী বলেন, নাজমা বেগম হয়রানি করার জন্য আদালতে মামলা করেছে। যাদেরকে আসামী করা হয়েছে তাদের অনেকেই ঢাকাতে বসবাস করছে। তিনি আরও বলেন, মামলায় উল্লেখিত ঘর ভাংচুর করার টাকা, চাঁদা দাবি করা এ সবই তার পরিকল্পিত। এ বিষয় নিয়ে নাজমার স্বামী মনিরের কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!