কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত-১ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত-১

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত-১

রিপোর্ট-বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের তারিকাটার দারোগা তবক নামক স্থানে সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছে একই এলাকার নাসির সিকদার (৩৩)। আহতকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকাল ১০টার দিকে চাকামইয়ার বহুল আলোচিত চম্পা হত্যা মামলা ও মাধক মামলার আসামী বশার ও জহিরুলের নেতৃত্বে খলিল, সবুজ, ইমরান, রুবেল ও মহিবুল্লাহ সহ একদর সন্ত্রাসী স্থানীয় যুবক নাসির সিকদারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে হাতুরী ও রড দিয়ে দুই পা পিটিয়ে গুরতর জখম করে ঘটনা স্থলে ফেলে যায়। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!