বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন এখন টিভির পটুয়াখালী প্রতিনিধি জসিম পারভেজ।

সভায় কলাপাড়ার পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নতুন কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন মঞ্চের নবনির্বাচিত সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী ও কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জীসহ অনেকে।

এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ঝুনু কবির, সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন, আপন নিউজের এস এম আলমগীর হোসেন এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।

সভায় নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা কলাপাড়ার পরিবেশ, জনস্বার্থ, জলবায়ু ন্যায়বিচার এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটিতে সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত হোসেন বিশ্বাস, মেজবাহউদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!