গলাচিপায় ত্রাণের ঘর কোটিপতির দখলে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় ত্রাণের ঘর কোটিপতির দখলে

গলাচিপায় ত্রাণের ঘর কোটিপতির দখলে

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের জাকির হোসেন মধুর নামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ত্রানের ঘর বরাদ্দ করা হয়েছে। তিনি নিজেকে এলাকার কোটিপতি হিসাবে দাবি করে আসছেন। পৈত্রিক জমিজমা ও ক্রয়করা ৫ একরেরও বেশি জমি জমা রয়েছে তার। বিশাল আকারের কয়েকটি পানের বরজও রয়েছে। গরু রয়েছে ১৫ থেকে ২০টি। এদিকে তার স্ত্রী মরিয়ম বেগম গোলখালী এলেমাবাদ দাখিল মাদ্রাসায় সহকারি মৌলভী কোটায় শিক্ষক পদে কর্মরত রয়েছেন। এ ধরনের একটি বিত্তবান পরিবার ত্রানের ঘর পাওয়ায় এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন গিয়ে এলাকাবাসীর কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওই এলাকার মৃত আ. ছত্তার সিকদারের স্ত্রী শাহানারা বেগম, মৃত তাজেম আলী সিকদারের স্ত্রী আলেয়া বেগম, রহিমউদ্দিন, মহিউদ্দিন, বিধবা সালেহা বেগম, রানী বেগম, মোতাহার বেড়িবাঁধে ঝুপড়ি তুলে বসবাস করছেন। এরা ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ এদের ঝুপড়ির সামনেই গরীবদের জন্য সরকারের দেয়া সুশোভিত ঘর শোভা পাচ্ছে বিত্তবানদের দখলে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ পর্যন্ত গরীবদের আবাসন সুবিধার জন্য ৭২ টি ঘর তুলে দেয়া হয়েছে। কোন অনিয়ম হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা সদর ইউপি সদস্য আতিকুর রহমান হিরন জানান, জাকির হোসনে মধু বিত্তবান। নিজেকে তিনি এলাকার কোটিপতি হিসাবে দাবি করেন। সরকারি বিধি অনুযায়ী গৃহহীনদের পুনর্বাসনের ঘর তাকে কিভাবে বরাদ্দ করা হয়েছে আমাদের তা জানা নেই। গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী জানান, ধনী হয়েও মধু কিভাবে গৃহহীনদের আবাসন সুবিধার ঘর পেয়েছে তা আমার জানা নেই। জাকির হোসন মধুর সাথে ০১৭৫৬-৬৩৯০৪৩ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তিনি বারবার রিসিভ না করে ফোন কেটে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!