রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা

গলাচিপায় করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় “আচারণ বদলাই, সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখি” – এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, জেলা টিমলিডার কোষ্ট ট্রাষ্ট নাজমুস সাকিব, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সকল ইউনিয়ের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ। জেলা টিমলিডার কোষ্ট ট্রাষ্ট নাজমুস সাকিব বক্তব্যে বলেন, কোষ্ট ট্রাষ্ট সিএফটিএম প্রকল্প করোনা মহামারী প্রতিরোধে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা মুলক মাইকিং ও উঠান বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!