গলাচিপায় ট্রলির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় ট্রলির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

গলাচিপায় ট্রলির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় ট্রলির ধাক্কায় কৃষক আবদুল সিকদার (৭০) বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে। আবদুল সিকদার হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আজিম উদ্দিনের পুত্র। সূত্র জানায়, সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামের নিজাম উদ্দিনের ট্রলিটি নিয়ে চালক বৃহস্পতিবার দুপুুুুুুরে উত্তর বোয়ালিয়া থেকে গাছ ভরে চরখালী গ্রামে স্ব-মিলে যাওয়ার পথে পথযাত্রী কৃষক আবদুল সিকদার (৭০)কে চালক পাশদিয়ে ধাক্কা দিলে সে আঘাত পেয়ে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষনিক তার স্বজনরা চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথি মধ্যে বৃহস্পতিবর বিকালে তার মৃত্যু ঘটে। কৃষক আবদুল সিকদার বাড়ী থেকে বিপিসি স্কুল সংলগ্ন বাজারে যাচ্ছিল। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!