মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
ভারতে পাচারের শিকার ৪ তরুনী বেনাপোল দিয়ে দেশে ফিরলো

ভারতে পাচারের শিকার ৪ তরুনী বেনাপোল দিয়ে দেশে ফিরলো

মো: জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বিভিন্ন সময় ভারতে পাচারের হওয়া ৪ বাংলাদেশি তরুনী কে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। রোববার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেতর আসা তরুনীরা হলো, নারায়ণগঞ্জ জেলার আব্দুল কালামের মেয়ে সোনিয়া আক্তার, নড়াইল জেলার সারেজান কাজীর মেয়ে আছমা আক্তার, ফরিদপুর জেলার আজিজুল হক মাতব্বরের মেয়ে লিজা আক্তার, ও ঢাকার আব্দুল রাজ্জাকের মেয়ে জেসমিন আক্তার।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান,ফেরত আসা তরুনীদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়।পরে ভারতের গোয়া পুলিশের হাতে তারা আটক হয়। পরবর্তীতে অনলাই রহিত জিন্দেগী নামে ভারতের গোয়ার একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠির মাধ্যমে তাদের কে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!