গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার নিজ বাড়িতে রুমা বেগম (৩৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আলতাফ রাড়ীর স্ত্রী। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় ওই গৃহবধূর ছেলে রিফাত (১৬) তার মাকে ঘরে অবস্থিত খাটের ওপর ছটফট করতে দেখে দৌড়ে গিয়ে তার বাবা আলতাফ রাড়ীকে জানান। পরে বাড়ির লোকজন রুমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য জানাতে পারেন নি সংশ্লিষ্ট চিকিৎসক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!