যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই- মজিবর রহমান | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই- মজিবর রহমান

যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই- মজিবর রহমান

সঞ্জিব দাস, গলাচিপাঃ

‘বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে যেই মুহূর্তে বাংলার পথে প্রান্তরে এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করছে তাঁর ভাস্কর্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেই মুহূর্তে বাংলাদেশ সারা পৃথিবীতে মডেল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে উপস্থাপিত করেছে ঠিক সেই মুহূর্তে বাংলার মানুষ তথা সারা বিশ্বের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ৭১’র পরাজিত শক্তি ঐ মার্কিন সা¤্রাজ্যবাদের দোষররা আজকে আবার তৎপরতা চালাচ্ছে। যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এদের রক্ষা নেই। এরা ৭১’র ঘাতক, ৭৫’র ঘাতক। এদেরকে আর সামনের দিকে এগুতে দেয়া হবে না। আমাদের জীবন থাকতে এদের ছাড় দিবো না।’ পটুয়াখালীর গলাচিপায় রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধরণের উদ্দেশ্যে জঙ্গি বিরোধী মিছিল শেষে এসব কথা বললেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগের কান্ডারী হাজী মু. মজিবর রহমান। এসময় তিনি আরও বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, দালাল গোষ্ঠিকে দমন করতে দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন করবো। রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধদের স্থান হবে না। জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেন না, তারা পাকিস্তানে চলে যান। বাংলাদেশের মাটিতে তাদের স্থান হবে না। এখন আর বসে থাকা নয়, এবার প্রতিরোধ গড়ে তোলা হবে। এর আগে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জঙ্গি বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহম্মেদ আসিফ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!